Ticker

6/recent/ticker-posts

ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত ম"র"দে"হ উদ্ধার

 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ  🔰প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ১১:১২ পিএম

মোঃ মিলন মিয়া


কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। রোববার রাতে ব্রাজিলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে প্রবেশ করলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, রাতে খেলা দেখার পর রতন ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রতন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments