👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম
শহীদ জুলাই স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে একটি স্মরণসভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শকে ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

0 Comments