👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ৮:১৯ এএম
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি তাদের সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে, চলতি মাসের বিদ্যুৎ বিল যদি আগের ১২ মাসের গড় বিলের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি আসে, তাহলে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসে বিলের কপি সংযুক্ত করে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করা হবে। যদি রিডিং এন্ট্রি বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে অতিরিক্ত বিল তৈরি হয়ে থাকে, তবে তা সংশোধন করে নতুন বিল প্রস্তুত করে দেওয়া হবে।
এ বিষয়ে একটি উদাহরণ তুলে ধরে জানানো হয়, নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসে রিডিং এন্ট্রিজনিত ভুলের কারণে এক গ্রাহকের নামে ২ লাখ ৭৫ হাজার ৬২৫ টাকার বিল তৈরি হয়েছিল। পরে গত ২৬ তারিখ ওই গ্রাহক অভিযোগ করলে একই দিন যাচাই শেষে বিলটি সংশোধন করে ২৩২ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে গ্রাহক সংশোধিত বিল পরিশোধ করেন।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কোনো গ্রাহক অস্বাভাবিক বা ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল পেয়ে থাকলে দ্রুত সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হটলাইন ১৬৮৯৯ নম্বরেও অভিযোগ জানানো যাবে।

0 Comments