Ticker

6/recent/ticker-posts

মমিনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মমিনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহ্বানে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ভোটারদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপস্থিত অভিভাবকদের সর্বসম্মতিক্রমে দুইজন পুরুষ ও দুইজন মহিলা সদস্যকে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

নির্বাচিত পুরুষ সদস্যরা হলেন মো. মোজাম্মেল হক এবং দরবেশ মোহাম্মদ। দরবেশ মোহাম্মদ নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

নির্বাচিত মহিলা সদস্যরা হলেন মোছা. বিউটি খাতুন, তিনি মো. আহমাদুল আলমের স্ত্রী এবং লিলি বর্মন, তিনি বিকাশ চন্দ্রের স্ত্রী।

নবগঠিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।


Post a Comment

1 Comments

  1. শুভ কামনা রইলো

    ReplyDelete