ধর্মীয় অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSID-2)-এর আওতায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মমিনগঞ্জ পুরাতন জামে মসজিদের জন্য ৩ লাখ টাকার অনুদানের চিঠি হস্তান্তর করা হয়েছে।
অনুদানের চিঠি মসজিদ পরিচালনা কমিটির সভাপতির হাতে তুলে দেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সরকারের এ ধরনের সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। এই অনুদানের অর্থ মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজে ব্যয় করা হবে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অনুদান মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মুসল্লিদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য এবং এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।

0 Comments