Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগেশ্বরী থানার মোঃ এনামুল হক প্রধান


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ৭:৪৯ পিএম


বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলার ১১টি থানার মধ্যে সার্বিক কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী থানার ওসি মোঃ এনামুল হক প্রধান। অর্পিত দায়িত্বে বিশেষ অবদান, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

​কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপারের হাত থেকে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন।

​পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়া প্রকাশ করে নাগেশ্বরী থানার ওসি মোঃ এনামুল হক প্রধান বলেন, “এই অর্জন আমার একা নয়, বরং নাগেশ্বরী থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফসল। থানা এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।”

​তিনি এই সাফল্য অর্জনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নাগেশ্বরী থানার সকল কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতেও নাগেশ্বরী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও জনগণের সেবায় নাগেশ্বরী থানা পুলিশ একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে তিনি ব্যক্ত করেন।


Post a Comment

0 Comments