👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ৬:৫৩ পিএম
নাগেশ্বরী,প্রতিনিধি,
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান (আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখা) এবং গোলাম রসুল রাজা (আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নাগেশ্বরী উপজেলা শাখা)।
আলোচনা সভা শেষে জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 Comments