Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের সাংগঠনিক নতুন যাত্রা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৩ পিএম


নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ

নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্কঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সংগঠনের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব হারিসুল বারী রনি এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আজহারুল ইসলাম, মুহাম্মাদ গোলাম আজম ও মাওলানা মোতালেব হোসাইন মুক্তিবাদী।

জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মাওলানা মুহাম্মাদ ইয়াছিন আলী এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ বজলুর রশিদ প্রিয়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মাদ মোকছেদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল হাসান, দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মাদ ফজলুল করিম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ গোলাম সরোয়ার লিটন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম এবং দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হিসেবে মুহাম্মাদ হায়দার আলম দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে মুহাম্মাদ আব্দুল গফুর পুলিশ, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক মুহাম্মাদ সাইফুর রহমান রাজু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল আউয়াল এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে মুহাম্মাদ নবীরুর রহমান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মাদ সাখাওয়াত হোসেন, মুহাম্মাদ হাফিজুর রহমান মন্ডল, মুফতি এটিএম সিরাজুল ইসলাম রতন, মুহাম্মাদ ইব্রাহীম হক, নূর মুহাম্মাদ বাচ্চু, মুহাম্মাদ সজীব হাসান তন্ময় ও মুহাম্মাদ আজাদ আলী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের লক্ষ্য, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments