Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান আ/ট/ক


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম


নিজস্ প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছকে তার নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আনিছুর রহমান আনিছ নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Post a Comment

0 Comments