Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে মতুর পরিত্যক্ত বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৬০ বোতল ই/স্কা/ফ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৩ এএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামের মাদককারবারি মতিয়ার রহমান ওরফে মতুর পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাড়িটিতে পরিত্যক্ত অবস্থায় ৬০ (ষাট) বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments