👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি
নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল (২২) নামের এক যুবকের মর'দেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।
নিহত রুবেল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের ভোলা মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে কুচা, লাইট ও ব্যাগ নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রুবেল। এরপর সারারাত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
আজ সকালে স্থানীয় লোকজন কদমতলা এলাকার একটি ধানক্ষেতে তার মর'দেহ দেখতে পায় পরিবার।

0 Comments