👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুইজন শিক্ষক দিয়ে শতাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চলছে। এতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষক নিরেন চন্দ্র ও সহকারী শিক্ষিকা রতনা রানী—এই দুইজন শিক্ষকই পাঠদান পরিচালনা করছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা শতাধিক হলেও শিক্ষক সংকটের কারণে তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক নিরেন চন্দ্রকে বিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক ও অফিসিয়াল কাজে প্রায়ই নাগেশ্বরী উপজেলা সদরে যেতে হয়। ফলে ওই সময়ে সহকারী শিক্ষিকা রতনা রানীকেই একাই শ্রেণিকক্ষের পাঠদানসহ বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হয়।
এতে একদিকে যেমন একজন শিক্ষকের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, অন্যদিকে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত ও মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে।
অভিভাবক ও স্থানীয়রা দ্রুত বিদ্যালয়টিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত শিক্ষক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।

0 Comments