👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৫১ পিএম
নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্ক:
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদনের পর থেকেই গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে-স্কেল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। গেজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামোর বিস্তারিত বাস্তবায়ন পদ্ধতি, ধাপ ও অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

0 Comments