👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে আন্তঃফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মিস বিথী রায়। তাঁর পরিচালনায় খেলাটি উপভোগ করেন উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীরা।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ রংপুরের সাবেক ছাত্রনেতা ও কেদার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম সোহাগ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা মহিলা কলেজের প্রিন্সিপাল মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গ্রাস রুটস নেটওয়ার্ক (BGN) কো-অর্ডিনেটর (কুড়িগ্রাম-১) ও জিয়া সাইবার ফোর্স (ZCF) নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন ফাহিম এবং কেদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক।
খেলাটি পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক ইউপি সদস্য মো. জব্বার।
জমজমাট এ ফুটবল ম্যাচকে ঘিরে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

0 Comments