👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি |
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সদস্যরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার দলিল লেখক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, তাদের ৭ দফা দাবি দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় দলিল লেখক সমিতির নেতারা তাদের ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

0 Comments