👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৪ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবির জীবনী পাঠ ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা কবি সুকান্ত ভট্টাচার্যের বর্ণাঢ্য জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি, পাঠক ও পাঠাগারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রশিদ মন্ডল আদর্শ পাঠাগার প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক জনাব মোঃ কেএম আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রাজ্জাকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান মিজান। সঞ্চালনা করেন মোঃ মাহমুদ হাসান মিঠু।
আলোচনা সভা ও কবিতা উৎসবের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

0 Comments