Ticker

6/recent/ticker-posts

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য হলেন হারিসুল বারী রনি


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৬ পিএম


নিজস্ প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-১ আসনের জননেতা আলহাজ হারিসুল বারী রনি।

তার এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এ উপলক্ষে নাগেশ্বরী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে আলহাজ হারিসুল বারী রনিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Post a Comment

0 Comments