👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭ পিএম
নাগেশ্বরী) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামাপুর এলাকায় আল-আমিন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার পর তাকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।পরিবার সূত্রে জানা যায়, গতকাল থেকে আল-আমিনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ সকালে আল-আমিনের বড় ভাইয়ের হোয়াটসঅ্যাপে একটি অজ্ঞাত নম্বর থেকে মেসেজ আসে। ওই মেসেজে আল-আমিনকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।ঘটনার পর উদ্বিগ্ন পরিবার নাগেশ্বরী থানায় বিষয়টি জানিয়ে আইনগত পদক্ষেপ নিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে নিখোঁজ কিশোরের সন্ধান ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।নিখোঁজ কিশোরের পরিচয়:নাম: আল-আমিনবয়স: ১৫ বছরগায়ের রং: শ্যামলাপরনে ছিল: পাঞ্জাবিঠিকানা: বদিজামাপুর, ভাঙা স্কুল, ৬ নম্বর ওয়ার্ড, নাগেশ্বরী, কুড়িগ্রাম।কোনো ব্যক্তি আল-আমিনের সন্ধান পেলে দ্রুত নাগেশ্বরী থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।যোগাযোগ:
০১৮৫১৩৩৩৮৮৫
০১৩৪১১২৮৩৪৭
০১৩০২৮২৫৫০৪

0 Comments