Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর মাসুদা কোথায়? ৫ দিনেও মেলেনি সন্ধান


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের পাঁচ দিন পার হলেও সন্ধান মেলেনি ১৯ বছর বয়সী তরুণী মিষ্টি আক্তার (মাসুদা পারভিনের)। এ ঘটনায় গভীর উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার কাজীপাড়া, কাজী মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মাসুদা পারভিন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো ধরনের যোগাযোগও সম্ভব হচ্ছে না।

নিখোঁজ তরুণীর পরিচয়—নাম মিষ্টি আক্তার (মাসুদা পারভিন), বয়স ১৯ বছর, গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের জামা ও স্কার্প।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এতে পরিবারের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

কেউ যদি নিখোঁজ তরুণীর সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭৬৪৭৫১২৯২

নিখোঁজ তরুণীকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তার জন্য পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।



Post a Comment

0 Comments