Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে এমপি ও পিএকে জড়িয়ে ‘মিথ্যা বক্তব্য’ প্রচারের প্রতিবাদ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ আগষ্ট ২০২৬, ৩:১২ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম ও তাঁর ব্যক্তিগত সহকারী মো. এরশাদুল হক খন্দকারকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা বক্তব্য প্রচারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী।

সোমবার (১৭ আগস্ট) ‘রবিউল ইসলাম শাওন’ নামের একটি ফেসবুক আইডি থেকে এমপি ও তাঁকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে বলে দাবি করেন মো. এরশাদুল হক খন্দকার।

এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, রবিউল ইসলাম শাওন নিজেই ১৬ আগস্ট তাঁকে ফোন করে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাতের সময় জানতে চান। পরে তাঁকে পরদিন সকাল সাড়ে ১০টায় নাগেশ্বরী হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আসতে বলা হয়।

এরশাদুল হক খন্দকারের দাবি, রবিউল ইসলাম নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁকে ফোন করেন। পরবর্তীতে তিনি সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎও করেন। ফলে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি বা কাউকে এড়িয়ে যাওয়া হয়েছে—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

তিনি প্রশ্ন তুলে বলেন, “সাক্ষাতের সময়ই যদি দেওয়া না হয়ে থাকে, তাহলে তিনি নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হলেন কীভাবে এবং পরবর্তীতে এমপি স্যারের সঙ্গে সাক্ষাৎ করলেন কীভাবে?”

প্রতিবাদলিপিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সত্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

মো. এরশাদুল হক খন্দকার বলেন, “মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে কারও ভাবমূর্তি ক্ষুণ্ন করা কাম্য নয়। প্রকৃত ঘটনা যাচাই করে বক্তব্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

মো. এরশাদুল হক খন্দকার

ব্যক্তিগত সহকারী

মাননীয় সংসদ সদস্য, কুড়িগ্রাম-১

Post a Comment

0 Comments