👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৯ আগষ্ট ২০২৬, ১০:১১ এএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে তীব্র গরমের মধ্যে চলমান লোডশেডিং নিয়ে স্বস্তির খবর জানিয়েছেন নাগেশ্বরী জোনাল অফিসের এজিএম মোঃ আনোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, শনিবার সকাল ৯টা পর্যন্ত নাগেশ্বরীতে বিদ্যুতের ফুল লোড সরবরাহ রয়েছে এবং আপাতত কোনো লোডশেডিং নেই।
নাগেশ্বরীতে লোডশেডিং পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নাগেশ্বরীর আপডেট নিউজের প্রতিনিধিকে তিনি বলেন, “লোডশেডিং চলতেছে। তবে একটা সুখবর আছে—আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ফুল লোড আছে। এখন আর আপাতত লোডশেডিং নেই।”
তবে পরবর্তীতে আবার লোডশেডিং হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান তিনি। এজিএম মোঃ আনোয়ার হোসেন বলেন, “লোডশেডিং আরও হবে কি না, উপর থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। পেলে আপনাদের জানাবো।”
তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এই তীব্র গরমে লোডশেডিং হওয়াটা অনেক দুঃখজনক। এখানে নাগেশ্বরী জোনাল অফিসের কোনো হাত নেই। বিদ্যুৎ যেখানে তৈরি হয়, সেখানেই সমস্যা।”
তিনি আরও আশা প্রকাশ করেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহের এ সমস্যা সমাধান হবে এবং নাগেশ্বরীর গ্রাহকরা স্বাভাবিক বিদ্যুৎ সেবা পাবেন।
এদিকে তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং নিয়ে নাগেশ্বরীর বিভিন্ন এলাকার মানুষের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। আপাতত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে।

0 Comments