👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ আগষ্ট ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি এবং নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন। কর্মশালায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নাগেশ্বরীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এ ধরনের কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিবেশ দূষণ রোধ এবং নিরাপদ পানি ব্যবহারে জনসচেতনতা তৈরিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0 Comments