👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ আগষ্ট ২০২৬, ৮:৫৬ এএম
নাগেশ্বরী ও উলিপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী ও উলিপুর উপজেলায় গত ১০ দিনের ব্যবধানে তিন শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে দুজন গত ১০ আগস্ট এবং অপর একজন গত ১ আগস্ট থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুদের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাননি।
নিখোঁজ শিশুদের মধ্যে নাগেশ্বরী উপজেলার এসএম জিমরান কায়েস (১০) শিশু বিতান বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি নাগেশ্বরী উপজেলায়। পরিবারের তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। ওই সময় তার পরনে ছিল স্কুল ড্রেস, সঙ্গে ছিল স্কুল ব্যাগ ও ছোট আকারের ব্যবহৃত একটি বাইসাইকেল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
একই দিনে নিখোঁজ হয় রাফি (১৪)। তার বাড়িও নাগেশ্বরী উপজেলায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিমরান কায়েসের সঙ্গে সর্বশেষ রাফিকে দেখা গেছে বলে জানা গেছে। এরপর থেকে তারও কোনো সন্ধান মিলছে না।
অন্যদিকে, উলিপুর উপজেলার দুর্গাপুর এলাকার রাতিকুল নামের আরেক শিশু গত ১ আগস্ট থেকে নিখোঁজ রয়েছে। তার বাবার নাম বাদল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।
পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের সন্ধানে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। তবে এখনো তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা নিখোঁজ শিশুদের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ তাদের কোথাও দেখে থাকলে কিংবা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
সবার প্রতি অনুরোধ—নিখোঁজ শিশুদের ছবি ও তথ্য বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারই খুজে পাবে তাদেরকে তার পরিবার

0 Comments