👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ আগষ্ট ২০২৬, ৮:১৯ এএম
নাগেশ্বরী প্রতিনিধি:
গরিব ও অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড করতে কোনো টাকা লাগবে না বলে জানিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জন্য আবেদন, তথ্য সংগ্রহ বা কার্ড তৈরির নামে কাউকে কোনো ধরনের টাকা দেওয়ার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে সম্পন্ন হবে।
সমাজসেবা কর্মকর্তা সতর্ক করে বলেন, “ফ্যামিলি কার্ডের জন্য কেউ টাকা চাইলে সে প্রতারক। আর কেউ টাকা দিলে তিনিই প্রতারণার শিকার হবেন।” তাই ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি এই সুবিধা নিয়ে কোনো ধরনের প্রতারণা বা অনিয়মের সুযোগ দেওয়া হবে না। ফ্যামিলি কার্ডের নামে টাকা লেনদেন না করে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের এই উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচেতন থাকুন, প্রতারণা থেকে দূরে থাকুন।
সত্যের সাথে, মানুষের পাশে।

0 Comments