👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ আগষ্ট ২০২৬, ২:৪৪ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ শিশু বিতান জিমরানকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুমানিক দুপুর ১টার দিকে নাগেশ্বরী উপজেলা চত্বরে তাকে দেখতে পান শিশু বিতানেরই আরেক শিক্ষার্থী।
জানা গেছে, জিমরান শিশু বিতান বিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সে বিদ্যালয় থেকে নিখোঁজ হয়নি। ওই দিন জিমরান বিদ্যালয়ে উপস্থিতই হয়নি বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
উপজেলা চত্বরে জিমরানকে দেখতে পেয়ে তার সহপাঠী তাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিষয়টি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নজরে আসে। পরে সাংবাদিকরা জিমরানকে প্রেসক্লাবে নিয়ে যান এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
খবর পেয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ জিমরানের বাবাকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে জিমরানকে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এদিকে, জিমরানের সঙ্গে থাকা আরেক শিশুর এখনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা কাজ করছেন। দ্রুত শিশুটিকেও খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
তবে নিখোঁজ শিশুদের বিষয়ে বিস্তারিত আরও তথ্য পরে জানা যাবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

0 Comments