Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে সাবেক দুই জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার



 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ১২:৫৮ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক দুই জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শ্রীঃ কৃষ্ণ চন্দ্র সরকার, কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আলহাজ্ব আঃ আজিজ, নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে কোন মামলায়, কোথা থেকে এবং কখন তাদের গ্রেফতার করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে তাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গ্রেফতারের বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

বিস্তারিত আসছে...

Post a Comment

0 Comments