Ticker

6/recent/ticker-posts

কাছারী পায়ড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নূর মোহাম্মদ আল আমীন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ৩:১১ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাছারী পায়ড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আল আমীন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। তার নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

নূর মোহাম্মদ আল আমীন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করবেন। এ দায়িত্ব পালনে তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন সভাপতি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে কার্যকর ভূমিকা রাখবেন।


এডহক কমিটি অনুমোদন প্রসঙ্গে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর

Web: www.dinajpurboard.gov.bd, E-mail: dinajpured...

স্মারক নং - ২/এস/১৯৪/৭৭৮৭ (০৬)

তারিখঃ ১১/০৮/২০২৬ ইং

বিষয়ঃ এডহক কমিটি অনুমোদন প্রসঙ্গে

সূত্রঃ প্রধান শিক্ষকের আবেদনের তারিখ ০৪-০৮-২০২৬ ইং

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, KASARI PAIRADANGA M. L. HIGH SCHOOL, উপজেলা NAGESHWARI, জেলা KURIGRAM সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নিয়ে বর্ণিত শর্তে ৪ (চার) সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো।

১। নূর মোঃ আল আমিন — সভাপতি

২। মোঃ সায়েদ আলী সরকার — শিক্ষক সদস্য

৩। মোঃ বোরহান উদ্দিন কানন — অভিভাবক সদস্য

৪। প্রধান শিক্ষক, KASARI PAIRADANGA M. L. HIGH SCHOOL — সদস্য-সচিব

শর্তসমূহঃ

১। এই এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ হতে ৬ (ছয়) মাস কার্যকর থাকবে। উক্ত সময়ের মধ্যে অবশ্যই নিয়মিত গভর্নিং বডি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।

২। শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৮/২০১১ তারিখের স্মারক নং - শিম/শাঃ১১/১০-১১/২০০৯/১৭১ পত্র অনুযায়ী এই কমিটি কোনক্রমেই শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

৩। অদক্ষতা, আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে ৩৮ নং বিধি অনুযায়ী বোর্ড কর্তৃপক্ষ গঠিত কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,

১১/০৮/২০২৬

(প্রফেসর মোঃ আমিনুল হক)

বিদ্যালয় পরিদর্শক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।

প্রধান শিক্ষক

KASARI PAIRADANGA M. L. HIGH SCHOOL

NAGESHWARI, KURIGRAM

স্মারক নং - ২/এস/১৯৪/৭৭৮৭ (০৬)

তারিখঃ ১১/০৮/২০২৬ ইং

অবগতির জন্য অনুলিপি প্রেরিত হলো-

১। জেলা প্রশাসক, KURIGRAM

২। উপজেলা নির্বাহী অফিসার, NAGESHWARI, KURIGRAM

৩। জেলা শিক্ষা অফিসার, KURIGRAM

৪। সভাপতি, এডহক কমিটি, KASARI PAIRADANGA M. L. HIGH SCHOOL, NAGESHWARI, KURIGRAM

৫। ওয়েব সাইট কপি

৬। অফিস কপি

১১/০৮/২০২৬

(প্রফেসর মোঃ আমিনুল হক)

বিদ্যালয় পরিদর্শক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।

Post a Comment

0 Comments