Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক প্রধান শিক্ষক আরফিন আক্তার সিদ্দীকা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ৭:০৮ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আরফিন আক্তার সিদ্দীকা।

শিক্ষাজীবন ও পেশাগত জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আরফিন আক্তার সিদ্দীকা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রসার ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সুধীজনও তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

অভিজ্ঞ এই শিক্ষাবিদকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয় ও এলাকাজুড়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্বে নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাবে।

Post a Comment

0 Comments