Ticker

6/recent/ticker-posts

ভূরুঙ্গামারীতে বাক্‌প্রতিবন্ধী যুবতীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, মামলা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ আগষ্ট ২০২৬, ৫:১৭ পিএম


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাহাদৎ হোসেন (৪০)-এর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত শাহাদৎ হোসেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শাহাদৎ হোসেন ওই যুবতীর শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে কাপড় দিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি চলে যান।

পরবর্তীতে শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে ওই যুবতী বিষয়টি তার মাকে জানান। এরপর ঘটনার বিচার চেয়ে ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করে। মামলাটি ১৭ আগস্ট ভূরুঙ্গামারী থানায় ২৮ নম্বরে রেকর্ড করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে


Post a Comment

0 Comments