👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ আগষ্ট ২০২৬, ৫:৪০ পিএম
বিশেষ প্রতিনিধি, নাগেশ্বরী:
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগেশ্বরী উপজেলার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উত্তর সাথী শাখার সভাপতি মোঃ সজিব আহমেদ, সাবেক সভাপতি মোঃ জিলাল হোসেন, নাগেশ্বরী পৌর শাখার সভাপতি ও সেক্রেটারি এবং নাগেশ্বরী সরকারি কলেজ শাখার সভাপতিসহ অন্যান্য সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
কুশল বিনিময়কালে নাগেশ্বরী উত্তর সাথী শাখার সভাপতি সজীব আহমেদ বলেন, এলাকাকে মাদকমুক্ত করতে এবং মাদক নিরসন অভিযানে ইসলামী ছাত্রশিবির পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। একই সাথে নাগেশ্বরীতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও সুবিচার প্রতিষ্ঠায় থানা পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
নতুন ওসি মহোদয় ছাত্রশিবির নেতৃবৃন্দের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নাগেশ্বরীতে সামাজিক শান্তি বজায় রাখা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

0 Comments