👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ আগষ্ট ২০২৬, ৯:৪৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রাম ধরলার পাড় শিল্প ও বাণিজ্য মেলার রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে মেলা প্রাঙ্গণে আয়োজিত এই রাফেল ড্রতে মোট ২১টি পুরস্কার বিজয়ীদের মধ্যে তুলে দেওয়া হয়।
রাফেল ড্রতে প্রথম পুরস্কার ১০০ সিসি টিভিএস মোটরসাইকেল জিতেছেন নাগেশ্বরী উপজেলার মেয়ে আলো
এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছেন—
প্রেসার কুকার: সিফাত, খলিলগঞ্জ
মোবাইল ফোন: ইউনুস
গ্লাস সেট: রিফা, ভিতরবন্দ
মেলা কর্তৃপক্ষ জানান, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে রাফেল ড্র সম্পন্ন হয়েছে। বিজয়ীদের নাম ঘোষণা করা হলে উপস্থিত দর্শনার্থাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
উল্লেখ্য, কুড়িগ্রাম ধরলার পাড় শিল্প ও বাণিজ্য মেলায় প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হচ্ছে। রাফেল ড্র ছিল মেলার অন্যতম আকর্ষণ, যেখানে মোট ২১টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

0 Comments