Ticker

6/recent/ticker-posts

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের জানাজা সম্পন্ন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ আগষ্ট ২০২৬, ১২:১১ পিএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরীর আপডেট নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বাগভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো. নুরুল ইসলাম। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মো. নুরুল ইসলাম কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের বড় ভাই ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের কারণে এলাকাবাসী, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

তাঁর মৃত্যুতে বাগভান্ডার উচ্চ বিদ্যালয়সহ শিক্ষা অঙ্গন ও স্থানীয় মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তায়ালা মরহুম মো. নুরুল ইসলামকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Post a Comment

0 Comments