Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী ইউএনওর সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ আগষ্ট ২০২৬, ১১:৪৩ এএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরীর আপডেট নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক, মাটি ও মানুষের নেতা ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মো. ইউনুস আলী, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু ও নাজির হোসেন মাস্টার।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নাগেশ্বরী উপজেলার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments