Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসছেন সুরাইয়া জেরিন রনি


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ আগষ্ট ২০২৬, ১০:৫৯ এএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরীর আপডেট নিউজ

কুড়িগ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আজ কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি কুড়িগ্রামে আসছেন।

জানা গেছে, তিনি বগুড়া থেকে মাওলানা ভাসানী সেতু হয়ে চিলমারী দিয়ে কুড়িগ্রামে প্রবেশ করবেন। এরপর জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় মানুষের দুর্ভোগ ও নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে দেখবেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও থাকার কথা রয়েছে।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং নদীশাসনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সুরাইয়া জেরিন রনির এই সফরকে ঘিরে কুড়িগ্রামের ভাঙনকবলিত এলাকার মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়রা দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments