👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ আগষ্ট ২০২৬, ৯:০১ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ আইবাস++ (iBAS++)-এর মাধ্যমে সরাসরি প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) এ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসন সংযুক্ত ছিল।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক ৩৭৮ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ সুবিধার অর্থের চেক তুলে দেন।
এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিনের অপেক্ষার পর তাদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, আইবাস++-এর মাধ্যমে অর্থ প্রদান কার্যক্রম চালু হওয়ায় সুবিধাভোগীদের অর্থ প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত হবে।
জেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0 Comments