Ticker

6/recent/ticker-posts

নতুন দায়িত্ব পেলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক  রাশেদুল ইসলাম


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ আগষ্ট ২০২৬, ৮:৩৯ পিএম


​কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জাতীয় দৈনিক "দৈনিক দ্য পিপল" পত্রিকার কচাকাটা (কুড়িগ্রাম) থানা প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক মোঃ রাশেদুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক  নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাব।

​সম্প্রতি পত্রিকা কর্তৃপক্ষ তাকে এই পদে আনুষ্ঠানিকভাবে মনোনীত করে। নতুন দায়িত্ব প্রাপ্তিতে পত্রিকা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ রাশেদুল ইসলাম।

​এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়ন, উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরাই হবে তার প্রধান লক্ষ্য। অর্পিত এই নতুন দায়িত্ব সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালনে তিনি স্থানীয় সহকর্মী, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Post a Comment

0 Comments