👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ৫:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।
এমপি ড. আতিকুর রহমান মুজাহিদের মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন, জেলা ও উপজেলা প্রশাসনের কার্যক্রম এবং স্থানীয় জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং কুড়িগ্রামের আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে তাঁর মিডিয়া সেল।
মিডিয়া সেলের ভাষ্য অনুযায়ী, কুড়িগ্রামের উন্নয়ন ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। এ সময় এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ অবহেলিত কুড়িগ্রামের সার্বিক অগ্রযাত্রায় সরকারের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করেন।
আলোচনায় উত্থাপিত বিষয়গুলো প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছে এমপি ড. আতিকুর রহমান মুজাহিদের মিডিয়া সেল।

0 Comments