Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর নাছিমা ৬ দিন ধরে নিখোঁজ, সন্ধান চায় পরিবার


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ আগষ্ট ২০২৬, ৮:১৭ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে মোছাঃ নাছিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ছয় দিন পার হলেও এখনো তার সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ নাছিমা বেগম নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের মো. নজরুল ইসলাম (দিল্লি নজু)-এর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে নাছিমা বেগম পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের বাড়ি থেকে অটোরিকশাযোগে আন্দারীঝাড় হয়ে নাগেশ্বরী সদরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। তিনি বাড়িতেও ফিরে আসেননি।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ছাই রঙের বোরকা ও হিজাব। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরিবারের সদস্যরা জানান, নাছিমা বেগম দীর্ঘদিন তার স্বামীর সঙ্গে ভারতের দিল্লিতে বসবাস করেছেন। এ কারণে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে তিনি খুব বেশি পরিচিত নন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মায়ের নিখোঁজ হওয়ার ঘটনায় সন্তানসহ পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি নাছিমা বেগমের সন্ধান পেলে অথবা কোনো হাসপাতাল, ক্লিনিক কিংবা অন্য কোথাও তাকে দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে পরিবার।

যোগাযোগ:

মো. নজরুল ইসলাম

স্বামী: মোছাঃ নাছিমা বেগম

মোবাইল: ০১৭১২৩১১৩২৪

Post a Comment

0 Comments