👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ আগষ্ট ২০২৬, ৭:৪৮ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কয়েকদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এর সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং। সব মিলিয়ে চরম ভোগান্তিতে দিন কাটছে নাগেশ্বরীবাসীর।
স্থানীয়রা জানান, দিনের বেলায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ায় ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। রাতে স্বস্তির আশায় থাকলেও গত রাত থেকে প্রায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
এদিকে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার আবাদি জমির মাটি শুকিয়ে যাচ্ছে। অনেক কৃষক জমিতে প্রয়োজনীয় সেচ দিতে না পারায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সময়মতো বৃষ্টি না হলে কৃষি উৎপাদনে ক্ষতির আশঙ্কা করছেন তারা।
গত রাতে সামান্য বৃষ্টির দেখা মিললেও এর পরপরই আবার শুরু হয় প্রচণ্ড ঝ্যাপসা গরম। এতে স্বস্তির পরিবর্তে মানুষের অস্বস্তি আরও বেড়েছে।
কৃষক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত পর্যাপ্ত বৃষ্টিপাত হলে যেমন কৃষিজমিতে প্রাণ ফিরবে, তেমনি প্রচণ্ড গরম থেকেও কিছুটা স্বস্তি মিলবে। পাশাপাশি ঘন ঘন লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা।

0 Comments