👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ৭:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে রিজভীকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
এর আগে ১৫ আগস্ট রুহুল কবির রিজভীসহ চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল।
দলীয় সূত্র ও প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিএনপির মহাসচিব পদটি শূন্য হওয়ার পর রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি দলের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


0 Comments