Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে প্রথমবার নাগেশ্বরীতে ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এর শুভ উদ্বোধন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ৭:৪৭ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেতের ঐতিহ্যবাহী পণ্য ও কসমেটিকসের সমন্বয়ে নতুন প্রতিষ্ঠান ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তাদের দাবি, কুড়িগ্রাম জেলার মধ্যে এ ধরনের প্রতিষ্ঠান হিসেবে এটি প্রথম।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নাগেশ্বরী বাজার রোডের সিরাজ শপিংমল, আল কাওছার মেরিট মাদরাসা গেট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এ বেতের তৈরি বিভিন্ন ধরনের সোফা, চেয়ার, টেবিল, দোলনা, ঝুড়ি, কাটি, ট্রে, ল্যাম্পশেড, ওয়ালম্যাটসহ নিত্যপ্রয়োজনীয় ও সৌন্দর্যবর্ধক নানা পণ্য পাওয়া যাবে। পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশি-বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্যও এখানে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাফেজ মহিবুর খান জানান, স্থানীয় ক্রেতাদের পাশাপাশি অনলাইনেও সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে। দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, মানসম্মত পণ্য সুলভ মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। বিশেষ করে বেতের ঐতিহ্যবাহী পণ্যকে আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করবে।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে নাগেশ্বরীর স্থানীয় ওলামায়ে কেরাম, সচেতন ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা নতুন এ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

প্রতিষ্ঠানের ঠিকানা:

সিরাজ শপিংমল, আল কাওছার মেরিট মাদরাসা গেট সংলগ্ন, বাজার রোড, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

Post a Comment

0 Comments