Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর শিলদিয়া বিলে অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ আগষ্ট ২০২৬, ১২:২৮ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শিলদিয়া বিলে পানিতে ভেসে উঠেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। রোববার (২৩ আগস্ট) রাতে স্থানীয়রা বিলে মাছ ধরতে গেলে পানিতে মরদেহটি ভাসতে দেখে বিষয়টি জানতে পারেন।

পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক প্রধান জানান, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


Post a Comment

0 Comments