👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ আগষ্ট ২০২৬, ৩:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শতাধিক শিশুর অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন পরিবারের উদ্যোগে ৪র্থ মৌসুমি ফল উৎসব-২০২৬।
মঙ্গলবার নাগেশ্বরীর তেলিয়ানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে বিভিন্ন মৌসুমি ফল শিশুদের মাঝে বিতরণ করা হয়। উৎসবে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকরা অভিভূত ও আনন্দিত হন। আয়োজকরা জানান, শিশুদের সুস্থ বিনোদন, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে তারা প্রতিবছরই এ ধরনের আয়োজন করে থাকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহমান, শিক্ষিকা নিলা আক্তার, শিক্ষিকা নাজমা আক্তার, মাইমুনা টেইলার্স নাগেশ্বরীর প্রতিনিধি, এমডি রাশেদুজ্জামান, মো. মিলন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান মিজান।
ফল উৎসব বাস্তবায়নে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এমডি মাহমুদ হাসান মিঠু। সহযোগিতায় ছিলেন আদিল হোসেন সরকার, শিমুল প্রধান, সোহাগ প্রধান, সুফিয়ান প্রধান ও রুপম প্রধান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া নাগেশ্বরীর আপডেট নিউজের প্রতিষ্ঠাতা পরিচালকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশুদের নিয়ে শিক্ষামূলক, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

0 Comments