Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী ডিগ্রি কলেজের পেছনে এসএসসিতে A+ পাওয়া শিক্ষার্থীর মৃ/ত্যু


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৬, ১:২৮ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী ডিগ্রি কলেজের পেছনে এসএসসি পরীক্ষায় এ প্লাস (A+) পাওয়া মেধাবী শিক্ষার্থী বিত্তের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তাকে ঘিরে বাবা-মায়ের ছিল অনেক স্বপ্ন।

স্থানীয়দের ভাষ্য, বিত্ত অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সম্প্রতি একটি ব্যক্তিগত সম্পর্কের বিষয় নিয়ে সে মানসিকভাবে হতাশ ছিল বলে আশপাশের কয়েকজন জানিয়েছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের আবহ।

মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে পরিবারের বক্তব্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত গুরুত্বপূর্ণ।

Post a Comment

0 Comments