👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৬, ১১:৩৭ এএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন উপলক্ষে ভোট প্রদান করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় তিনি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী ভোটার ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনের মাধ্যমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

0 Comments