👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৬, ১১:২৩ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪৪৮ হিজরি উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, আলেম-ওলামা, বিশিষ্ট নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শালীনতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এদিকে, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়, কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হামদ, নাত, কিরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ ও মহানবী (সা.)-এর আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তারা প্রত্যাশা করেন।
আয়োজনে: জেলা প্রশাসন, কুড়িগ্রাম
সহযোগিতায়: ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয়, কুড়িগ্রাম

0 Comments