👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিক ক্লাবের ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে এস এম ফারুক সভাপতি এবং এ কে এম তানজিমুল ইসলাম কিরণ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— মো. আশরাফুল আলম ফুল সাধারণ সম্পাদক, মো. মেহেদী হাসান সহ-সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক, ইয়াছিন আলী কোষাধ্যক্ষ এবং মো. নুরনবী সরকার দপ্তর সম্পাদক।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সুজাউদ্দৌলা, শেফাত আহমেদ প্রাণ, মো. রশিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম রুহীসহ আরও অনেকে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নাগেশ্বরীর মানুষের কল্যাণে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় তারা কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংবাদিক ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোমেন এবং নুর মোস্তফা আলমগীর, প্রভাষক, নাগেশ্বরী কলেজ। উপদেষ্টারা নবগঠিত কমিটির সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

0 Comments