Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা:  কে কে যায়গা পেলো নাগেশ্বরী থেকে


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৮:২০ এএম


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে ১১ জন তরুণ ছাত্রনেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তাদের অন্তর্ভুক্তি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

কমিটিতে নাগেশ্বরী উপজেলা থেকে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ফরহাদ হোসেন হেলাল, আরিফুল ইসলাম আপেল, বেলালে প্রধান, আনিসুর রহমান আনিস, রেজওয়ানুর রহমান হাসিব ও আরিফুল ইসলাম মুন্না।

এছাড়া উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মো. রুবেল আহমেদ, সহ-সম্পাদক পদে আরাফাত হোসেন রাসু ও বিদ্যুৎ সেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রিফাত সরকার এবং অটিজম বিষয়ক সম্পাদক পদে তৌফিক জামান পৃথিবী দায়িত্ব পেয়েছেন।

নবঘোষিত এ কমিটিতে নাগেশ্বরীর ১১ নেতার গুরুত্বপূর্ণ পদ লাভে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ঘোষিত কমিটির মাধ্যমে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Post a Comment

0 Comments