Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর বানিয়াপাড়ায় মা/দক কিনতে এসে আ/ট/ক ৩ যুবক, মা/দক নির্মূলে স্থানীয়দের কঠোর অবস্থান


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৫:২৮ পিএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় মাদক কিনতে এসে তিন যুবক স্থানীয়দের হাতে আটক হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াপাড়াবাসী সম্প্রতি একটি মাদক নির্মূল কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা জানিয়েছেন, তাদের এলাকায় কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর স্থান হবে না। মাদকের বিস্তার রোধে তারা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছেন এবং মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

এ সময় মাদক কেনার উদ্দেশ্যে এলাকায় আসার অভিযোগে তিন যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাদের নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিয়ে রাখা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বানিয়াপাড়াবাসীর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে এমন সামাজিক উদ্যোগ অন্য এলাকাগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে বলে তারা মনে করেন।

Post a Comment

0 Comments