👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৫:০০ পিএম
রবিবার, জুলাই ২৬, ২০২৬/ ডেস্ক নিউজ
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর আওতাধীন "পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্প”-এর নির্মাণকাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট ও রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে। এ সময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে।
শনিবার (২৫ জুলাই) প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক জরুরি সীমিত পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র নির্মাণকাজ নিরাপদ ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ জুলাই সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত (১৫ ঘণ্টা) রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইন শাটডাউনে থাকবে।

0 Comments